মাছের বিদ্রোহী চিৎকার
- পঙ্কজ শীল
আমরা মাছ, নদীর গভীরে যারা কাঁপে,
তোমরা যেভাবে শিকার করো,তা আমাদের সহ্য হয় না।
জালের ফাঁদে আটকে পড়া আমাদের ভাগ্য নয়,
অকাল মৃত্যুর বিষাক্ত দ্যুতি আমরা তা মেনে নেব না।
তোমরা বলো, “প্রকৃতি আমাদের, জীবন আমাদের,
তোমরা তো শুধু মাছ, তোমরা আমাদের নিয়ন্ত্রণে।”
কিন্তু ভুল ভাবো, আমরা শুধু আটকা পড়তে চাইনা!
আমাদের বুকেও বিদ্রোহের আগুন জ্বলে।
আমাদের শ্বাস তোমাদের খোরাক নয়,
আমাদের দেহ কেবল তোমাদের শাস্তির প্রতীক।
তোমরা যতবার ধরো, আমরা ততবার পালাই,
আজ নদী থেকে গর্জে ওঠে এক নতুন প্রতিরোধী
তোমরা বলো, "তোমরা তো মাংস, খাদ্য, দেহ!"
কিন্তু একদিন তোমরা পাবে আমাদের অভিশাপ──
মাছেরা কেবল খাদ্য নয়,
তারা হয়ে উঠবে প্রতিরোধের দিশা──
আমাদের বিদ্রোহ কখনো মরে না,
নদীর তল থেকে গর্জে ওঠে──
আমরা স্বাধীন, আমরা সত্তা,
আমরা মাছের বিদ্রোহী চিৎকার।
৭ জানুয়ারি, ২০২৫ খ্রি.
০৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।