মৃত পাতার গন্ধ
- পঙ্কজ শীল
মৃত পাতার গন্ধে ভেসে আসে
ধূসর শীতের অতীত ছোঁয়া,
নিঃশব্দ ঝরে পড়া প্রতিটি সত্তা──
যেমন মরণের নিঃশ্বাসে মিশে যায়।
তারা বলে, "এই গন্ধ শুধুই স্মৃতি,"
কিন্তু তা কি শুধুই অতীতের দৃষ্টি?
পথে পিপঁড়ের গতি থেমে যায়
মৃত পাতার গন্ধে উড়ে আসে এক দীর্ঘশ্বাস,
শুধু ছায়ার মতো টেনে চলে,
যে মুহূর্তে ভুলে যায় সব কিছু,
বিচ্ছিন্ন হয়ে পড়ে সময়ের খোঁজ।
চোখের গভীরে হৃদয়ের ভেতর
পক্ষীহীন আকাশের ছায়া,
বয়সের সাথে মিশে যাওয়া স্মৃতি,
অথবা বিলীন হওয়া সকল কিছু──
গন্ধের জালে বুনে চলে যায় এক অজানা শূন্যতা।
যতই দেখো সাড়া পাও না
মৃত পাতার গন্ধে জীবনের ছায়া,
অন্তহীন দিকহীন এক সময়ের ভ্রমণ,
যেখানে শেষ নেই, আর শুরু নেই।
ধ্বংসের মাঝে জন্ম নেবে আবার,
অথবা নিস্তব্ধতায় হারিয়ে যাবে
এই মৃত্যুর গন্ধে, পুড়ে যায় চিরকাল।
৬ জানুয়ারি ২০২৫
০৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।