বন্দীশালা থেকে
- ফয়জুস সালেহীন

বন্দী , আজি দেহখানি বন্দীশালায় ।
বন্দী দেহে এক মুক্ত মনের অবাধ বসবাস ।
ইচ্ছে করলেই এই মন ছুটে যেতে পারে আমার বাড়ির ঘাটে।
নাও নেই? বৈঠা নেই? মাঝি নেই? মাল্লাও নেই? কিচ্ছু আসে যায়না তাতে ।
দুয়ার বন্ধ কি খোলা,এই মন চলে যায় বা'জান আর মায়ের শিয়রে ।
ইচ্ছে করলেই সে ছুটে যায়-
পুরনো অব্দে- স্মৃতিদের কাছে ।
কিংবা অনাগত দিনের কাছে স্বপ্নের সাথে সাক্ষাত করতে।
শরীরে জোৎস্না মেখে আলোকিত করে দিতে পারে এই কারাগার ।
ইচ্ছে করলেই ভিজে আসতে পারে এক পশলা শ্রাবণের জলে।
যখন - তখন ছুটে যেতে পারে প্রিয়ার আঙ্গিনায় ।
ইচ্ছে করলেই সে করতে পারে মৃত মানুষের আত্নার সাথে কথোপকথন।
ইচ্ছে করলেই সে পালিয়ে যেতে পারে এই দেহখানি ফেলে,
আবার ইচ্ছে মতন ফিরে আসে এই দেহখানিরই কাছে।
এই অন্ধ কারাগারে এখন বসবাস-
একটি বন্দী দেহ আর একটি মুক্ত মনের।

১৪/০১/১৯৯৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026