বাঙালী মোরা বাংলা ভাষাভাষী বিধায়
- ফয়জুস সালেহীন
বাঙালী মোরা মাছে আর ভাতে।
তারও আগে মুখের ভাষা মোদের - 'বাংলা।'
মোরা বাংলা ভাষাভাষী।
একদিন ছিনিয়ে নিতে চেয়েছিলো
মোদের কন্ঠনালী থেকে এ ভাষা হায়েনার দল।
লুটপাট করতে চেয়েছিলো আমার 'বর্ণমালা'।
কিন্তু পারেনি ।।
রাজপথে রক্ত ঢেলে দিয়েছিলো
ভাইয়েরা আমার ।
তবুও এতটুকু আঁচড় লাগতে দেয়নি
আমার ভাষার বুকে।
তাইতো আজও এ ভাষায় প্রাণভরে বলতে পারি-
বাঙালী মোরা মাছে আর ভাতে ।
২১/০২/১৯৯৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।