শাদা'র পংক্তিমালা
- ফয়জুস সালেহীন
কেউ খোঁজে শাদা জুঁই ফুল, কেউবা শাদা ভাত ।
কেউ খোঁজে শাদা নারী, কেউবা শাদা জাত ।
কেউ খোঁজে শাদা পনির, কেউবা শাদা নুন ।
শাদা হেরোইন খোঁজে কেউ কেউ, কেউবা শাদা চুন ।
শান্তির প্রতীক শাদা পায়রা, বিধবার শাদা শাড়ী ।
মেঘে মেঘে অনেক বেলা- বলে শাদা দাড়ি ।
শুধু শাদা আর শাদা পূণ্য খাতার প্রতিটি পাতা ।
যেতে হবে এক কালো দেশে জড়িয়ে শাদা কাঁথা ।
১৪/০৩/১৯৯৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।