চলে এসো স্বপ্নের রেশম পথ ছেড়ে
- ফয়জুস সালেহীন

কেন এত উদগ্রীব হয়ে আছো স্বপ্নের তরে?
স্বপ্ন,সেতো মস্ত বড় এক প্রবঞ্চক।
অযথাই করবে তোমার সনে প্রহসন।
তোমায় দেখাবে মিথ্যে প্রলোভন।
গগণের ঐ বিধুটাকে এনে হাজির করবে তোমার প্রাঙ্গনে।
তাই কি তুমি উদভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছ দিগ্বিদিক?
বৃথাই পন্ড হবে তোমার শ্রম।
গগণের ঐ বিধু রয়ে যাবে গগণেরই বুকে।
বিবিক্ত তুমি মরবে ধুঁকে ধুঁকে।
আর হৃদয়ে হবে রক্তক্ষরণ।

"হে পান্হ, চলে এসো স্বপ্নের রেশম পথ ছেড়ে।
তার চেয়ে ঢের ভালো বাস্তবের কণ্টকাকীর্ন পথ।
তোমার পা রক্তাক্ত হবে হোক।"

রক্তাক্ত হৃদয় নিয়ে বেঁচে থাকা যে বড় কষ্টের।

২৬/০৪/১৯৯৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026