তুমি না থাকলে
- ফয়জুস সালেহীন

হাজার মানুষের ভীরেও নিজেকে একা মনে হয়-
প্রিয়তমা,তুমি না থাকলে।
সব থাকা সত্বেও নিজেকে মনে হয় নিঃস্ব,
শুধু তুমি না থাকলে।
চাঁদের রূপোলী আলো আমাকে আলোড়িত করেনা,
প্রিয়া তুমি না থাকলে।
হাস্নাহেনা আর কাঁঠালীচাঁপার ঘ্রানেও আমি হইনা মাতাল,
তুমি না থাকলে।

তুমি না থাকলে প্রিয়তমা-
বিশাল এই পৃথিবীটাকে তুচ্ছ মনে হয়।

১৩/০৫/১৯৯৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।