ফেলে আসা দিন
- ফারহান নূর শান্ত

সময় ফিরে যেতে চায়
চড়ুইভাতির ছেলে বেলায়

বৌচি আর গোল্লাছুটে
মাছধরা বর্শি,পুকুরঘাটে

মনে ধরে কাঁচা আমের স্বাদ
কত কেচ্ছা কত আদিম প্রবাদ

মৌমাছি আর খেঁজুরের রস
উঠোনে পাতা পাটি,একটু বোস

ভাপা পিঠা সাথে তালের বড়া
গ্রাম ডাকে,মন আমার ছন্নছাড়া

সেসব স্মৃতি মনে কড়া নাড়ে
পেতাম যদি দিন,উল্টো ক্যালেন্ডারে

ভাসতো যে হৃদয়,সেকি আনন্দে
শৈশব ফিরে পাবার,মিঠে ছন্দে

আসতো তৃপ্তি আমার চোখ জুড়ে
কবিতাও হতো শেষ,এমনি করে।


৩০-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩১-০১-২০২৫ ০৪:০৭ মিঃ

অসাধারণ উপস্থাপন করেছেন
খুব ভালো লাগলো

ফারহান নূর শান্ত
৩১-০১-২০২৫ ০৯:২৬ মিঃ

শুকরিয়া


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026