দুর্বোধ্য
- ফারহান নূর শান্ত

তোমাকে,
ভালোবাসতে চাওয়াটা;
বুঝেশুনে -
সংবিধান ভঙ্গ করার মতো।

যার শাস্তি,
এখনও পেতে হচ্ছে ।

নিজের অস্তিত্বের কাছে,
ক্রমশ প্রশ্নবিদ্ধ হচ্ছি রোজ।

নিশ্চিত ভাবেই জেনেছিলাম,
তোমাকে না পাওয়ার অনিশ্চয়তা
আমাকে গ্রাস করে দেবে ।

তোমাকে হারাতে গিয়ে,
নিজেকে হারিয়ে বসে আছি ।

তবু তুমি,তোমার মতো আছো,
তোমার নিজস্ব জীবন,সংসার,
টিউশনি শেষে বাড়ি ফেরো,দেখি!

তোমার অতলে,
যে গিরিখাদের আটকে গেছি আমি,
তা থেকে বেঁচে ফিরলেও,
নিজের কাছে অস্তিত্বহীন হয়ে যাচ্ছি।

এখনও ভাবি,এ শাস্তির দণ্ডবিধির
শেষ কোথায়!

সংবিধান,সংশোধন করার মতো
দুর্বোধ্য হয়ে গেছে জীবন।


০১-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০২-০২-২০২৫ ০১:৪২ মিঃ

খুব সুন্দর লিখেছেন

ফারহান নূর শান্ত
০২-০২-২০২৫ ১৬:৫১ মিঃ

শুকরিয়া

০১-০২-২০২৫ ১৫:১৯ মিঃ

darun prokas

ফারহান নূর শান্ত
০১-০২-২০২৫ ২১:৫৩ মিঃ

শুকরিয়া


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026