ভালোবাসতেই হবে
- আবু জাফর বিশ্বাস
ভালোবাসতেই হবে;
নয়তো বেদনার কালো মেঘে ছেয়ে যাবে
তোমার জীবন আকাশ,
হৃদয় সীমান্তে হবে কাঁটাতারের বেড়া
তখন ফেলবে দীর্ঘশ্বাস।
ভালোবাসতেই হবে;
নয়তো নিশ্চুপ রাতে দুঃস্বপ্ন হয়ে হানা দিবে
নষ্ট হবে সুখের ঘুম,
মন দস্যু হয়ে লুটে নিবে সকল স্বস্তি
দুঃখ এসে দিবে চুম !
------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।