দীর্ঘশ্বাসের ছায়া
- পঙ্কজ শীল
অস্তির অন্তর্গত যে স্ফুলিঙ্গ,
বিশ্বের প্রান্তরে বিচ্ছিন্ন শূন্যতা জুড়ে।
মনে আঁকা প্রলয়ের মুখ, গহীন অন্তরালের যন্ত্রণা,
থামানো যায় না, চলতে থাকে সময়ের অবিরাম গতি।
অধরা এক বীণা, রাগিণী যেমন অভিমানী,
সুরের বুনন খুঁজে পাই না, ছিঁড়ে গেছে সমস্ত সুতোর খেলা।
পৃথিবীর যন্ত্রণায় হারিয়ে যায় স্বপ্নের রং...
মুছে যায় মুখের স্মৃতি, চিরকালীন নিঃশব্দ অশ্রু।
ধ্বনিত হয় মিথ্যের এক গভীর বাণী,
আলোহীন মেঘের তলায় এক দীর্ঘশ্বাসের ছায়া।
সবকিছু শেষ, আবার কিছু শুরু হয়,
এটাই তো পৃথিবী, রুদ্ধ কণ্ঠের অন্ধকার আলোর দিকে।
স্বপ্নহীন যাত্রায় পদচিহ্ন হারানো,
সময়ের তলে আটকা পড়ে থাকে; কিছুই আর ধরা পড়ে না।
যতই ছুটে চলি, দূরত্বটা বেড়ে যায়,
জীবনের গন্তব্য আর কী? সেই নিরব প্রশ্ন—যা উত্তরহীন।
০৫-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।