রাতের গাঢ় আঁধার
- পঙ্কজ শীল
গভীর অন্ধকারে বুঁদ হয় চেতনা,
অস্তিত্বের জটিলতা এক শূন্যতা।
যাত্রা শুরু হয় কিন্তু পথ হারায়,
কেউ বলে সত্য, কেউ বলে মিথ্যা সাগরের ঢেউ।
বাঁকা রোশনি সাপের মতো সোঁত দেয়,
ভোরের হাওয়ায় হারিয়ে যায় রাতের গাঢ় আঁধার।
আমরা কি শুধু এক পুতুলের মতো,
যেভাবে চলে যায়, পুতুলের তারে বাঁধা?
হৃদয়ের ভেতর এক ভাঙাচোরা সেতু,
একা একা চলতে চলতে গড়ে ওঠে অন্ধকার বাগান।
বিশ্বাসের ধ্বংসাবশেষ, বেদনার সংগীত,
অশ্রুর মতো ঝরতে থাকে, মাটি থেকে আকাশের দিকে।
বাঁধনহীন সেই মন, অবিরাম প্রলাপ,
স্মৃতির ঝুলিতে শূন্যতা জমে।
প্রকৃতি চুপচাপ ম্লান পৃথিবীর তলে,
শব্দহীন ভাঙা সুরের মধ্যে বাঁধা থাকে মানবতা।
স্বপ্নের পিছু পিছু ছুটে চলা,
এতটুকু বিশ্বাস নেই কিন্তু কিছু আশা!
গহীন অরণ্যে রুদ্ধ চিৎকারের মতো,
জন্মের তৃতীয় কবরের প্রহরে উঠে আসে মধুর নিঃসঙ্গতা
০৫-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।