বিভাজন
- পঙ্কজ শীল
অন্তহীন পথে চলছি তবুও পথ হারাই
প্রশ্নের জটিলতা যেন সত্তার গভীরে।
নীরবতার সুরে ভেসে যায় স্মৃতির রেশ,
অজ্ঞাত এক অন্ধকারে, ভেঙে যায় দিনের আলোক।
মনের ভেতর এক বিভ্রান্তি, কোনো দৃশ্য নেই স্পষ্ট,
আবছা ভাবনায় মিশে যায় সুখের অনল।
স্বপ্নের ক্ষীণ আলো ছড়ায় এক নির্জন গভীরে,
তবুও কিছুই স্পর্শ করা যায় না, ধরা দেয় না।
সময়ের ক্রমাগত স্রোতে ভাসতে ভাসতে,
তলিয়ে যায় প্রতিটি মুহূর্তের এক তীব্র আওয়াজ।
বেঁচে থাকা আর মরে যাওয়ার মাঝে বিভাজন,
অস্তিত্বের অস্তিত্বই অবলুপ্ত হয়ে যায়।
যতই ছুটে চলি, অসীমের দিকে,
বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে।
সকল খুঁজে ফিরে এক অমীমাংসিত প্রশ্ন,
এই পৃথিবী, এই জীবন, সত্যি নাকি কেবল এক মিথ্যা?
০৫-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।