ঠিকানা ২
- ফারহান নূর শান্ত
ঘুম নেমে আসে চোখে,
মৃত্যু এসে কড়া নাড়ে রোজ
মানুষ চলে যাবার পর,
কেউ রাখে কি,কবরের খোঁজ?
কত সাজসজ্জা,পোশাকের বদল,
কত রঙের বাহার,শরীর জুড়ে
কাফনের রঙ তো সাদা,
সে পোশাক গায়ে জড়াবো চিরতরে।
আমর ভেতরে যত স্মৃতি,
যত কথা,মৃত্যু থেকে নেয়া
কখনও মনে এলে এসো,
যেখানে আছি,মাটি চাপা দেয়া।
০৬-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।