নীরবতা সঙ্গী
- ফারহান নূর শান্ত
তোমাদের আলাপচারিতা অনেক,
আমি নীরবতায় কাটাই রাত্রিদিন
তোমাদের কোলাহল পছন্দ ঢের,
আমার কাছে স্তব্ধতার অনেক ঋণ।
আমি ভাবি অনেককিছু,
নির্জনতায় কেন এত ঘোর?
তোমাদের শব্দের আসর শেষে,
নিতে এসো নীরবতার খবর।
আমার ঋণ চুকিয়েছি হেসে,
কথাদের বেধেছি নির্জন কবিতায়
কখনও কখনও একলা মানুষ,
নীরবতা শোনার সঙ্গী চায়।
০৭-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।