এসো নিরুপমা
- ফারহান নূর শান্ত
তবুও কেটে যায় দিন,
আকাশ মেঘলা,আকাশ রঙিন।
দিনের রংধুন রাতে বিলীন,
নীরব এ সময় রাত্রিকালীন।
কবিতা ফিরে আসে,
কবিতা ফিরে যায়
কথায় কথা খুঁজি
কথায় কথা হারায়।
অপেক্ষা রইলো কাপে,
বেঞ্চের পাশ খালি
তোমার জন্য আছি,
রেখেছি কত কথাকলি।
পাঞ্জাবি মেখেছে আতর,
চাপদাড়িতে ঢাকা গাল,
এসো তুমি কাছে
জড়ায়ে শাড়ি লাল।
পবন মৃদু জানি,
ঘড়িতে সময় ছোটে
তোমারই জন্য আজ
অপেক্ষার বাতাস রটে।
এসো তবে এসো তুমি,
ঠোঁটের কোণে কথা জমা
তোমারই জন্য আজ
অপেক্ষায় কবি,এসো নিরুপমা।
১৬-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।