কল্পনারী ৪
- ফারহান নূর শান্ত
খোলা জানালা,
এলোমেলো বুকসেল্ফ; বইয়ের ছড়াছড়ি।
যত্ন করে ছড়িয়ে রাখা কিছু গোলাপের পাপড়ি,
রঙিন ছেড়া কাগজ, অসম্পাদিত কিছু কবিতা।
ধুলোয় মোড়ানো চশমার ফ্রেম।
একটা আয়না - আধভাঙ্গা আয়না,
কাজল, আলতা, টিপ আর খোঁপায় গোজার জন্য বেলি ফুলের মালা।
অগোছালো আলনা,
গত'রাতের আধভেজা রুমাল - তোমার নিম্নচাপের যে একমাত্র সঙ্গী ছিলো যে,
সে রুমাল হাওয়ায় দোল খাচ্ছে।
আচ্ছা, তুমি কাঁদলে তোমার রুমাল কালচে হয় কেন ?
চোখের কাজল'টাও লেপ্টে আছে।
হ্যাঁ, বুঝতে পেরেছি - রুমাল আর কাজলের
তোষামোদ চলে
যখন তুমি কাঁদো।
তোমার জেদ,রাগ
ছলছল চোখে জানালার দিকে তাকিয়ে থাকা,
বার বার তড়িঘড়ি করে সে চোখের জল মোছা।
তারপর, তোমার আঁচল বিছানার এক পাশে পড়ে আছে,
তোমার অগোছালো চুল, পুরো মুখটা ঢেকে দিয়েছে,
আমি জানি, তুমি একটু অগোছালোই,
বাউণ্ডুলে রাগী।
তবে, তোমার বিশৃঙ্খলতার মাঝে কেমন যেন একটা শৃঙ্খলতার ছোঁয়া দেখি।
তুমি সে নারী,
তুমি আমার,
আমার কল্পনায় আঁকা সে মানুষ।
যাকে আমি,
ধারণ করি,বাঁচিয়ে রাখি,পুষি।
২৩-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।