অন্ধকারের কথা
- ফারহান নূর শান্ত
মধু ছেড়ে বিষ বয়ে বেড়ায় মৌমাছি,
বিষাক্ত পৃথিবীতে নিজস্বতার মূল্য নেই।
মশালের দিকে মূত্রত্যাগ করে বেঈমান মানুষ,
আলোর প্রয়োজন ফুরিয়ে গ্যাছে।
সভ্যতা পুরোনো হলে টিকে যায়,
নূতন কেবলই অস্থায়ী।
মানুষও একপ্রকার ধ্বংসের বাহক,
মৃত্যু কেবলই ধ্বংস থামাতে জানে।
২৫-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।