কাজল মেয়ের গান
- ফারহান নূর শান্ত
মেঘ জমেছে কাজল রঙের,
রংধনু বিছিয়েছে আঁচল
তুমি সে লাবণ্যময়ী নারী,
মন তোমাতে,চঞ্চল।
তোমাকে ছুঁয়ে দেখি রোজ,
কাজল মেঘের মেয়ে
এইতো জানি আসছো কাছে
একটু আগের চেয়ে।
গল্প জমুক অল্প করেই,
এসো হাঁটি,চলো
এক পেয়ালায় দুজোড়া ঠোঁট,
হবে তো? হবে বলো।
ঠোঁট সরিয়ে হাসি জড়িয়ে,
চুল উড়িয়ে তুমি
বসন্ত এ বিকেল যেন,
শীতের থেকে দামী।
রাত নেমে আসে শেষে,
দুজনে করি আঁধার স্নান
ফের দেখা হলে লিখবো আমি,
কাজল মেয়ের গান।
১৬-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।