চিরন্তন দোলনচক্র
- পঙ্কজ শীল
জীবনের পথচলা অমীমাংসিত
ধোঁয়া উঠে আকাশে, নিঃশব্দ বিরহের শব্দ।
চলতে চলতে কখনো থেমে যায় সময়,
অদৃশ্য হাত ধরে থাকে এক মহাসময়।
আলোর মাঝে ছায়া, আঁধারের মাঝে পলক,
স্বপ্নেরা ডুবে যায়, জাগে এক নতুন আর্তনাদ।
মনের গভীরে বেদনা, অশ্রু গাঢ় গহ্বরে,
তবুও আগুন জ্বলে, আশা এক সূর্য সদা উজ্জ্বল।
নদী হাঁটতে থাকে, সাগর জানে না পথ,
প্রতিটি ঢেউে প্রলয়, প্রতিটি রাগে শত ভুল।
হাওয়ার খোঁজে পাখি উড়ে, সীমাহীন আকাশে,
কিন্তু খুঁজে না পায় কোন স্থিরতা, কোনো আশ্রয়।
প্রেম কি এক ভাঙা মূর্তি, বিরহ কি সে মরীচিকা?
তবুও পথচলা, তবুও খোঁজ, তবুও এক প্রহেলিকা।
সুখের সন্ধানে দুঃখ, সত্যের পথে মিথ্যা,
অথবা জীবন, এক চিরন্তন দোলনচক্র, অনন্ত রথ।
১৮-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।