সময়ের বুকে ভালোবাসা
- পঙ্কজ শীল
নিঃশব্দ রাতের আকাশে চাঁদের আলো,
আলতো আলোয় ছুঁয়ে যায় হৃদয়ের পথচলা।
বায়ু সঙ্গীত গায় তবুও কিছুই বোঝে না,
এ জীবন কি শুধু সময়ের ছায়া, তা আর কই জানা।
পথের কাঁটায় রক্ত মিশে যায়, অন্ধকারে হারিয়ে যায়-
কিছু প্রশ্ন থেকে যায়, কিছু উত্তর বুকের গহীনে।
তবুও বুকের ভিতর কোথাও, এক চিরন্তন আলো জ্বলে,
হৃদয়ের খোঁজে গুণগুণ করে জীবনের গান গায়।
অন্তহীন যন্ত্রণার মাঝে, প্রেমের খোঁজে মন ছুটে চলে,
স্মৃতির নদী বেয়ে বার বার ফিরে আসে হারানো কিছু কথা।
এ পৃথিবী, এ পৃথিবীর ছায়ায়, এক অদ্ভুত প্রেমের ধ্বনি বাজে,
শেষের পরেও নতুন সূর্য উঠবে, এই বিশ্বাস ছেঁয়ে থাকে মন।
সময়ের বুকে আঁকা থাকে ভালোবাসার ছবি,
এ যেন এক অমলিন চিত্রকলা, স্থায়ী ছায়া ও আলো।
১৮-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।