পূর্ণজন্মের অপেক্ষায়
- পঙ্কজ শীল
ভাঙা স্বপ্নের ইঁটকাঠে গড়ে উঠেছে সময়ের দেয়াল,
অস্তিত্ত্বের কাঁটাযুগলে বোনা হয়ে যায় এক অব্যক্ত আর্তনাদ।
চোখের কোণে ঝরে যায় ক্ষয়ে যাওয়া মহাকালের রাত্রি,
তবুও হৃদয়ে জ্বলছে এক অদৃশ্য, নিঃশব্দ পুণ্যভস্ম।
বায়ুর কাছে আমি, শব্দহীন, এক অন্ধকার যাত্রী,
মনের গভীরে পড়ে থাকে ক্ষয়ের ধ্বনি, খোঁজে পুনঃজন্মের সুর।
আন্তর্জালে বাঁধা জীবন, এক খুঁটি থেকে আরেক খুঁটিতে,
ভাঙা আদর্শের পটভূমিতে সন্ধানী এক এলোমেলো আত্মা।
যতটুকু জানি, ততটুকু জানানো সম্ভব নয়,
কারণ সময়ই আমাকে হজম করে, আমি সেই সময়ে বিসর্জিত।
অন্তিম নিশ্বাসে নিঃসঙ্গতা হয়ে ওঠে এক অম্লান ঈশ্বর,
যার চোখে মনের অন্তিম পরিণতির দিকচিহ্ন চাপা পড়ে থাকে।
ধ্বংসের পরিপূর্ণতায়, জন্মের যন্ত্রণার ডালপালা মেলে,
বিষাদের গহীন মগ্নতায় আমি শেষ হয়ে যাই, আবারও জন্মের অপেক্ষায়।
১৮-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।