ছুটছে মানুষ
- শেখ মাফিজুল ইসলাম

রিক্ত আমি তবু আমার যেতেই হবে, রক্তে নেশা;
রক্ত-বেচা টাকা হাতে তার দুয়ারে কড়া নাড়ি।

টাকায় কেনা মুহূর্তগুলো সোনার চেয়ে বেশি দামী;
আদিমতার গাঢ় যে-রস পান করেছি অবলীলায়,
বিশ্ব-জোড়া সুখের আমেজ তার ঠোঁটেই যে মিশে ছিল;
গোলাপ বাগান উজাড় করে যে-সুরভী বিছিয়ে দিলো,
তাকেই বলে স্বর্গ-সুধা!

বিদায় বেলায় টাকার ছোবল, অক্টোপাসে বন্দী আমি,
তার শরীর কী এতই দামী!
একি নেশা রক্তে মেশা, হাজার চোখে কত নেশা
যুগ-যুগান্ত ছুটছে মানুষ, ছুটছে মানুষ হারায় দিশা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026