চোখের আড়াল-মনের আড়াল
- ফয়জুস সালেহীন

হাঁটতে হাঁটতে পেরিয়ে এসেছো অনেকখানি পথ।
পেছনে পড়ে আছে " সবুজ গাঁ" তোমার।
দূর থেকে মনে হয় যেন একদম এতটুকুন।
আর তালগাছটিকে মনে হয় যেন আঙুলের সমান।
তোমার মন পুড়বে,ইচ্ছে করবে আবার ফিরে যেতে।
আরও কিছুটা পথ হাঁটার পর একসময় পেছন ফিরে দেখবে
চোখের আড়াল হয়ে গেছে তোমার সবুজ গাঁ।
তারপর একসময় দেখবে-
মনেরও আড়াল হয়ে গেছে তা।

১৭/০৭/১৯৯৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।