ফুটপাত থেকে কেনা
- ফারহান নূর শান্ত
কবিতা ধরা না দিলে,
কখনও কখনও লাগে নিজেকে অচেনা
ভেবেছি অনেক,লিখেছি সামান্য
কিছু কবিতা যেন,ফুটপাত থেকে কেনা।
খুচরো কিনেছি নাকি,ধার করা,
মন জানলেও মস্তিষ্ক জানছে না
জীবন চিনিয়েছে কবিতার পথ,
লিখেই চুকিয়ে যাই,সেসব ধারদেনা।
কলমের কাছে বিরতি চেয়েছে ক্লান্ত চোখ,
অথচ ভাবনা থামেনি মিথ্যে সান্ত্বনায়
একবার কবিতার কথা হারিয়ে গেলে পরে,
কবি মন থাকে,অসহ্য যন্ত্রণায়।
২৮-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।