আমার অপেক্ষার জানলা
- দ্বীপ সরকার

আজো অপেক্ষা আছি,অপেক্ষায় থাকতে হয় বলে
অপেক্ষার জানলা ছেপে যোজন বছর
আমার সতর্ক চাহনী,
জানলার কার্নিশে ঝুলে থাকে চাতক দৃষ্টি
ঝুলে থাকে অপেক্ষার ক্ষীয়মান সময়,
ওপারে আকাশ থেকে খসে পড়ছে রোদ
দৃষ্টি ঘেঁসে বাজখাঁই চিল ওড়ে
তবুও অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকতে হয় বলে।

তুমি তো প্রতিদিন চটি পায়ে হেঁটে
যেতে স্কুলে, জমির আইল ধরে।
পায়ে কেঁপে উঠতো সবুজ তৃনগুল্ম,
গদর্ভ শিশির ওড়নায় আঁকতো লজ্জা।
আমি চেয়ে চেয়ে দেখতাম তোমার
যাওয়া আসা -সরল কুয়াশার ভীরে।
কবে থেকে আর আসোনা এপথে।
ব্যাড়িকেড ভেঙ্গে আশাহত সেই অতিত
ধেয়ে আসে অকপট দৃষ্টি পানে
অবশ হয়ে যায় আমার প্রতিক্ষার শরীর
তবুও অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকতে হয় বলে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026