নির্বাচনহীন প্রতিধ্বনি
- পঙ্কজ শীল

দেশটার পেটের ভিতর গুম হয়ে আছে স্বাধীনতার অঙ্কুর
গোলকধাঁধায় হেঁটে যায় নির্বিকার এক জাতি।
চোখে আগুন, জিভে বিষ, শিরায় শিরায় বিভাজন,
একটি পতাকা ছিঁড়ে উড়ছে শকুনের ডানা।

তাদের হাত— লোভে মোড়া
তাদের জিহ্বা— প্রতিশ্রুতির মৃতসমাধি
তাদের কণ্ঠ— ফিসফিসিয়ে বলে বিদ্বেষের মন্ত্র
তারা গিলে খায় প্রজন্মের সমস্ত স্বপ্ন।

কে শোনাবে ইতিহাসের শেষ পঙক্তি?
কে বলবে, স্বৈরাচার দংশন করেছে গণতন্ত্রের শিরা?
কে বলবে, অভিশপ্ত কুয়াশার আড়ালে মুখ লুকিয়েছে
সেই সব শপথ, যাদের জন্ম হয়েছিল একসময় রক্তের বিনিময়ে?

গন্তব্যহীন এক পথিক হাঁটে
তার ছায়াও বিক্ষত ইতিহাসের পাতায় লেখা
সে খোঁজে মুক্তির নামতা,
সে খোঁজে এমন এক বাতাস
যেখানে সংলাপ জন্ম দেবে বিপ্লবের আলো।

তবে কি কোনো প্রজন্ম পারবে, জানাতে বিশ্বকে—
‘আমরা মুক্ত, আমাদের রাত আর শেকল পরেনা,
আমাদের সূর্য আর রক্তের দামে ওঠে না?’

কত যুগ গেলে, কত যুগান্তর পেরোলে
তবেই কি প্রার্থনা জেগে উঠবে,
এতদিনের মৃত নীরবতা ফুঁড়ে?

৩১.০৩.২০২৫


০২-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026