শাসকের ছায়া, প্রজন্মের দীর্ঘশ্বাস
- পঙ্কজ শীল

সমস্ত পথ আটকে আছে রক্তের দাগে,
স্বৈরাচারের ছায়ায় ঢাকা প্রতিটি সকাল।
নিষ্প্রাণ ব্যানার উড়ছে হাওয়ায়,
যেন চিৎকার করছে নির্বাক প্রজন্ম।

ক্ষমতার চক্রে ঘুরপাক খায় একনায়কতন্ত্র,
হিংসার বিষে পুড়ে ছাই হয় গণতন্ত্রের স্বপ্ন।
সুবিধাবাদীদের মুখোশ খসে পড়লেও,
জনতার চোখে অন্ধকারের দাসত্ব।

প্রশ্ন জাগে— কে চালাবে এই দেশ?
শাসকের হাতেই যদি শেকল,
বিদ্রোহের আগুনও যদি নিভিয়ে ফেলা হয়,
তবে আলোর পথ দেখাবে কে?

প্রজন্মের পর প্রজন্ম কেবল বোঝা টানে,
বিচারের ঘুমন্ত কফিন বয়ে চলে অবিরাম।
শান্তি কি কোনো ছদ্মনাম?
নাকি কেবল ইতিহাসের কোনো গুজব?

মাটির নিচে চাপা পড়ে যায় প্রতিটি স্বপ্ন,
দেয়ালে দেয়ালে আঁকা থাকে বঞ্চনার চিত্র।
সেখানে লেখা থাকে একটাই সত্য—
এই ভূমির শাসকেরা কখনোই মুক্ত নয়!

তবু কোনো এক দুর্দান্ত ভোরে,
কেউ একজন হয়তো এসে বলবে—
“এখনই সময়, ছিন্ন করো শেকল!
জাগো, অন্ধকার আর দীর্ঘস্থায়ী নয়!”


০২-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026