বোবা কান্না
- বেলাল হোসেন খাঁন

বাবা-মায়ের বড় ছেলে
খোকা বাবু নাম,
শিক্ষা-দীক্ষায় যেমন তেমন
আছে তবে দাম।

কেরানি সে মস্তবড়
করেও বেশ আয়,
গ্রাম জুড়ে সবাই বলে
তার তুলনা নাই।

গলা উঁচিয়ে বলে মা'য়
খোকা আমার জান,
ঠ্যাং নাচিয়ে বাবা যে তার
হুক্কায় মারে টান।

বোনের কাছে সবার সেরা
প্রাণের বড় ভাই,
ছোট ভাইয়ের বটের ছায়া
কোনো চিন্তা নাই।

প্রাণের প্রিয় স্বামী ব‌উয়ের
আবদারের নাই শেষ,
সবার সাথে তাল মিলিয়ে
চলে খোকা বেশ।

পাড়াপড়শির দাবিদাওয়া
যায়না দেওয়া বাধ,
কেউ কখনো চায় নি জানতে
ক্যামনে মেটায় সাঁধ।

বোবা কান্নায় হেসে খোকা
কাঁটায় সকল রেশ,
একটু না হয় বে পথে সে
আছে তো সব বেশ।


০৩-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।