মাহে রমাদ্বান
- বেলাল হোসেন খাঁন

রহমতে শুরু মাঝে বরকত
শেষ হয় রবের নাজাতে,
শান্তি,কল্যাণের মহামান্বিত শাহারে
ক্ষমা করা হয় দিবারাতে।

প্রথম দশক নিয়ে আসে
রহমতের পয়গাম,
মাঝের দশকে থাকে
কল্যাণের সমাগম।

শেষের দশকে রয়েছে
ঈদকুম মিনান্ নার,
লুক্কায়িত যেথা শ্রেষ্ঠ রজনী
লাইলাতুল ক্বদর।

হাজার মাসের সম মর্যাদার
এক ক্বদরের রজনী,
স্বল্প হায়াত পেয়েও তাই গর্বিত
আমরাও যে ধনী।

এক মাসের সেহরীর নিয়মানুবর্তিতা
এগার মাস তাহাজ্জুদের শিক্ষা,
গোধূলি লগ্নে ইফতার সম্মুখে বসে থাকা
যেন শ্রেষ্ঠ জাতি প্রমাণের দীক্ষা।

সালাতুত্ তারাবিহ,ইফতারের সময়
ডাকিয়া কহেন দয়াময়,
ওহে মালাইকা,ওঁরা কি তাঁরাই যাদের
সৃজনে বাঁধা দিয়েছিলে আমায়?

মহিমান্বিত এই মাসের নাম
আশ-শাহারুর্ রমাদ্বান,
আলোকিত করতে এ মাসেই
অবতীর্ণ হয় আল-কোরান।

সকল অন্যায় অনাচার বিদুরিত হয়
আসিলে মাহে রমাজান,
এ মাসের দীক্ষায় দীক্ষিত হয়ে
শ্রেষ্ঠ হয় জাতি মুসলমান।

০৭ সেপ্টেম্বর ২০১৩ইং


০৩-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026