পথ শিশু - পথ শিশু
- রুবিনা মজুমদার

পথ শিশু , পথ শিশু
পথ ছাড়া তার নেইতো কিছু ।
পথ শিশু পথের রাজা
বিনা দোষে পায় সে যে -
কতো রকমের সাজা ।
পথই হলো তার ঠিকানা
জীবনের স্বপ্নগুলো থাকে অজানা ।
রোদের প্রখর তাপে পুড়ে
কখনো ঝড় - বৃষ্টিতে ভিজে
কখনো কাঁপে কনকনে শীতে ,
অনাহারী হয়ে তারা --
ঘুরে বেড়ায় দ্বারে দ্বারে ।
কখনো ক্ষুদার জ্বালায়
একটু খাবার খুঁজে বেড়ায়
ডাস্টবিনের ঐ রাস্তার মোড়ে ।
যদি একটু খাবার জোটে
তবে মুখে একটু মুচকি হাসি ফোটে ।
কেউ ফুল বিক্রি করে পথের ধারে
কেউ ঘুরে বেড়ায়
শপিংমলের সামনের চত্বরে ।
কেউ করে কুলির কাজ
কেউ বা আবার হয় দড়িবাজ ।
অবহেলা আর অনাদরে -
সারাদিনের ক্লান্তি শেষে
ঘুমিয়ে পড়ে সে পথেরই ধারে ।
কোনো এক ঈদ আনন্দ উৎসবে
হয়তো পায় একটি রঙ্গিন জামা ,
আর সারাটি বছর কাটে তার
অবজ্ঞা আর অবহেলায় ।
পথ শিশু আছে যারা
তাদের জীবনটা হয় ছন্নছাড়া ,
শিক্ষার পরিবেশ কখনো পায় না তারা ।
ভাগ্যের নির্মম পরিহাসে --
চলছে পথ শিশুর জীবনের চাকা
দিনে দিনে বেড়েই চলেছে
পথশিশুর শাখা - প্রশাখা ।
ভাগ্য দেবীর সাথে তাদের
কখনো হয় নাতো দেখা ---- ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026