শুধু তোমারই জন্য
- রুবিনা মজুমদার
আমার সব কবিতা
শুধু তোমারই জন্য ,
সেই কবিতায় তুমি ছাড়া
আরতো নেই কেউ অন্য ।
আমার কবিতার বুকের যতো বেদনা
তুমি ছাড়া আরতো কেউ বুঝেনা ,
আমার কবিতার সুরভী ভুলে
কখনো চোরাবালিতে দিওনা ফেলে ।
তবু সব কবিতা শুধু তোমারই জন্য
তুমি ছাড়া আরতো নেই কেউ অন্য ।
তুমি ভালোবাসো আঁধার রাত
আমার কবিতা ভালোবাসে পূর্ণিমার চাঁদ ,
নিশিতে কবিতার শুকনো পাতাগুলো উড়ে
কবিতার বুকের গভীরের কষ্টের ছন্দের কড়া নেড়ে ।
তবু সব কবিতা শুধু তোমারই জন্য
তুমি ছাড়া আরতো নেই কেউ অন্য ।
তুমি ভালোবাসো আকাশ ভরা তারা
আমার কবিতা গুলো মরু সাহারা ,
সুরহারা , ছন্দছাড়া আমার কবিতা
তুমি কি দেখতে পাও কবিতার বেদনার ছবিটা ?
তবু সব কবিতা শুধু তোমারই জন্য
তুমি ছাড়া আরতো নেই কেউ অন্য ।
আমার কবিতার মেঠো পথের ধারে
নতুন নতুন স্বপ্নের সুর বেজে উঠে ,
কবিতার চোখের দৃষ্টিতে ---
কেনো ভিজে যায় অঝর বৃষ্টিতে ?
তবু সব কবিতা তোমারই জন্য
তুমি ছাড়া আরতো নেই কেউ অন্য ।
রাতের নির্জন নীল প্রহরে
ব্যস্ত শহরের রোদেলা দুপুরে
আমার কবিতা কখনো হাসে , কখনো কাঁদে
আবার কখনো অভিমানি মনে করে রাগ ,
সেই চেনা কবিতার কাছে
তুমি কেনো এতো অচেনা --- ?
তাইতো আমার কবিতা থাকে অবাক।
তবু সব কবিতা তোমারই জন্য
তুমি ছাড়া আরতো নেই কেউ অন্য ।
আমার কবিতার মনের যতো কথা
সেতো তোমারই বুকের গোপন ব্যাথা ,
এই দুই এ মিলে হলো এক ---
বেদনার শোকগাঁথা ।
তবু সব কবিতা শুধু তোমারই জন্য
তুমি ছাড়া আরতো নেই কেউ অন্য ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।