ভালোবাসা কারে কয়
- দ্বীপ সরকার

ভালোবাসা কারে কয় আজো বুঝেই উঠিনি।
এক এক করে দেখে এসেছি কামিজের
ভেতরে গুছে রাখা প্রেমিকার জীবন
লক্ষ বছর এক পথে হেঁটেছি
এক মনের ভেতরেই ঘুরে ফিরে দেখে এসেছি
সমস্ত আত্নার সোডিয়াম শহর,
মার্কারি আলোয় ভাসন্ত শহরে হেঁটেছি পাশাপাশি
অজস্র চাওয়া চাওয়ি মুখোমুখি বসে
সুুনসান ঠোঁটে কতো এঁকেছি বসন্ত
নির্জলা চিবুকে ভিরায়েছি হেমন্তের শিহরন 
মাতাল হাওয়ায় বেণী খুলে ছেনেছি সবুজ সমারোহ প্রকৃতির চেনা দূর্বাঘাসে।
তবুও ধরে রাখতে পারিনি ভালোবাসার ধ্বংসাবশেষ।
ভালোবাসা নাকি মুষ্টিবদ্ধ করে ধরে
রাখার জন্য নয়। ধরে রাখা যায়ইনা।
উড়ে উড়ে ক্লান হয় না ভালোবাসা
নামের প্রতারক পাখি।
ডাল থেকে ডালে,তার পর মহাশুন্যে
অতঃপর পলাতক অন্ধকার।
ভালোবাসা কারে কয় আজো বুঝেই উঠিনি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026