খেয়াল
- ফয়জুস সালেহীন
আকস্মাৎ কি হলো?
পূবের সুরুজ পশ্চিমে না টলতেই ডুবে গেল!
পাখিরাও সব নীড়ে ফিরতে লাগলো যার যার।
আর হুতোম প্যাঁচারা ঘর ছেড়ে বেরিয়ে এলো নাচতে নাচতে।
সূর্যমুখীরাও মাথা নুয়ালো মৃত্তিকার পানে।
এভাবে কিয়ৎক্ষণ......
তারপর সুরুজ আবারো বেরিয়ে এলো পর্দার আড়াল থেকে।
প্রকৃতির কি অদ্ভুত খেয়াল!
একদিন আমিও করেছিলুম ভুল,
নেমেছিলুম পথে ভালোবাসার তরে।
বুঝিনি সেটা ছিল কারও খেয়াল।
০৯/০৮/১৯৯৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।