অভিশাপ মালা
- ফয়জুস সালেহীন

বানের জলে ভেসে যাক মিথ্যাচারগুলো।
গাড়ির চাকার নীচে পিষ্ট হোক যাবতীয় শঠতা।
ঘুর্নিঝড়ে লন্ডভন্ড হোক সন্ত্রাসবাদ।
পাহাড় ধ্বসে চাপা পড়ুক দাম্ভিকতা।
আততায়ীর গুলিতে ঝাঁঝড়া হোক দুর্নিতীর বুক।
সিরিজ বোমায় ধ্বংস হোক লোভেরা যত।
অগ্নিকান্ডে হিংসাগুলো সব পুড়ে হোক ছাই।
বিষক্রিয়ায় মরে যাক সব ভেজাল দ্রব্যগুলো।
ফাঁসীর কাষ্টে ঝুলে মরুক স্বার্থপরতাগুলো।
ভূমিকম্পে ধ্বসে পড়ুক প্রবঞ্চনার ভীত।
আমি করছি অভিসম্পাৎ-
অপমৃত্যু ঘটুক সব অপ গুলোর।
এই পৃথিবী হোক তাদের বিরানভূমি।

০৫/০৯/১৯৯৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।