বলাকারা চিরদিন ওড়ে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে

বলাকারা চিরদিন ওড়ে
নীল দিগন্ত আগুনে পুড়ে।
ধূসর শুভ্র চেতনা পারে
ধবল জোছনার চারিধারে,
ছড়িয়ে তাদের পাখনায়
ধ্রুপদী ছন্দ মুগ্ধ ধরায়
উড়ে চলে, উড়ে চলে তারা
মগ্ন আনন্দে হৃদয় ভরা
পুরনো পৃথিবী ভাঙে গড়ে
বলাকারা চিরদিন উড়ে।

ওড়ে তারা দূর নীলিমায়
দুর্জয়, নিঃসীম শূন্যতায়।
সুস্নিগ্ধ আলোর ফোয়ারায়
অসীম শূন্যে মিলিয়ে যায়।
সুর লহরী ঝরে ধরায়
বেদনা বিহবল বসুন্ধরা
কালিমা, মৃত্যু, বিষাদে ভরা।
বলাকারা ওড়ে নীলিমায়
শ্যামল নীলে গন্ধ ছড়ায়,
তবু ভাঙে বেদনায় বুক
ভাঙ্গা গড়ার এক অসুখ।
তীব্র আর্ত সুর বাজে, বাজে
বলাকারা ওড়ে তবু সাঁঝে।
উড়েছিল পুরনো ধরায়
তারা ডানার গন্ধ ছড়ায়।
নবীন পৃথিবীর সবুজে
স্বর্গসোপান বুঝি বা খুঁজে,
কলকল হাসির ধারায়
সুরলোকের মায়া ছড়ায়।
তবু ভাঙ্গে এ ধরার বুক
জীর্ণ জরা বেদনা অসুখ,
বলাকারা তবু ও তো ওড়ে
বিহবল পৃথিবী ভাঙ্গে গড়ে,
তীব্র আর্ত সুর বাজে, বাজে।
বলাকারা ওড়ে তবু সাঁঝে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026