কবিতা আমার
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
কবিতা আমার সুখের পায়রা
বাকবাকুম ধ্বনিতে আত্মহারা
কবিতা আমার সোনাঝরা রাত
আবির ছড়ানো শুভ্র সুপ্রভাত।
বহে আনে স্বর্গের অমিয় সুধা
ভোলায় আনে আমার বুকভরা ক্ষুদা।
কোকিলের কুহু ডাকে মুখরিত
ফুলের সৌরভে হয় সুরভিত।
কবিতা আমার করে ঝলমল
শিশিরে শিশিরে করে টলমল।
কবিতা আমার হৃদয়ের মুক্তি
কবিতা আমার পরাণের শক্তি।
কবিতা আমার স্বর্গের অপ্সরী
মর্তে আসে কবিতার রূপ ধরি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।