নির্বাচিত মৃত্যু
- পঙ্কজ শীল
আমি একদিন হেঁটে যাব চুপিচুপি
কোনো সাড়াশব্দ না করে,
পেছনে রয়ে যাবে কেবল
কিছু অগোছালো কাগজ,
একফালি বিষণ্ন বিকেল
আর দু-একজন বিস্মিত মুখ।
আমার মৃত্যু হবে নির্বাচন—
না আতঙ্কে, না ক্লান্তিতে,
শুধু এক নীরব বোঝাপড়া
জীবনের সঙ্গে।
সেদিন সূর্যটা উঠবে ঠিকই
চা বিক্রেতা হাঁক দেবে রাস্তায়,
নতুন পাতা গজাবে গাছে।
শুধু আমি থাকব না
এ শহরের ব্যস্ত পায়ে চলায়।
কেউ জানবে না,
আমার চলে যাওয়া ছিল
নিজের ভেতরের
এক গভীর আলোর দিকে হাঁটা।
২১-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।