হচ্ছে না
- ফারহান নূর শান্ত

ভেবেছি বলেই সংঘাতে জড়াই
তবু কবিতা লেখা হচ্ছে না

রোজ কবিতার যুদ্ধে যে যায়,
আমার কলম সেনা।

শব্দ ছুড়ে ফিরতি যে পাই
পাল্টা শব্দের বিস্ফোরণ

কথার ভাব বুঝে,ওমনি বসাই
দাড়ি কমা সেমিকোলন।

দেশ লিখেছি, জাত লিখেছি
লিখেছি ধর্ষণ,প্রেম বিলাপ

কেউ বা বলে যাচ্ছেতাই সেসব
কেউ বা বলে ফাল্তু প্রলাপ।

অনিয়মটাই নিয়ম হচ্ছে আজ,
জ্ঞান আহরণ নিছক সময় নষ্ট

মানুষের বিবেক-রুচি হারিয়েছে ক’বে
যেচেই হচ্ছে সকলে পথভ্রষ্ট।


২৪-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-০৪-২০২৫ ০৩:২২ মিঃ

খুবই চমৎকার ও অনন্য উপস্থাপন
অপার মুগ্ধতা

ফারহান নূর শান্ত
২৫-০৪-২০২৫ ১৪:৫৩ মিঃ

শুকরিয়া


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026