আমার স্বপ্নেরা
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
আমার স্বপ্নেরা রামধনু বুকে আঁকা
এক ঝলক জোছনা, এক ঝাঁক পাখী,
দূর দিগন্তে ইন্দ্রধনুর রশ্মিরেখা।
ঝাউশাখে কুহু ও কেকার ডাকাডাকি।
অস্তরাগের রঙিন আভায় সোনালী
ধানের ক্ষেতে চড়ুইয়ের লুটালুটি,
গোধূলির রক্তগোলাপ সাজায় ডালি
স্বপ্নেরা ডানা মেলে উঠে, উঠে গো ফুটি।
আমার স্বপ্নেরা রাঙ্গা আবিরের রাগে।
লাল গোলাপের পাপড়ি কাঁপিয়ে ফুটে।
সুরের সুরভি ছড়ায়ে দিয়ে যে জাগে
গুলবাগে ঘুমন্ত হুরীর নিদ্রা টুটে।
স্বপ্নেরা আমার ডানা মেলে ময়ূরের
আকস্মাৎ বাজে বাঁশী কোন সুদূরের।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।