নারীর জীবন
- বেলাল হোসেন খাঁন

ভাইয়ের জীবন যত সহজ
নয় ততটা বোনের,
নিরীহ বদন দেখলে পরে
বুঝবে খবর মনের।

রাতটা পোহায় মায়ের বকায়
একগাদা কাজ সাথে,
একটু বাদেই পরীক্ষা তার-
কারো
যায় আসে না তাতে।

ঘর কুড়ায়ে বাসন মাজা
পানি ওঠায় ঘরে,
বাবার খাবার গোছায়ে তবে
পড়তে বসে পরে।

সব গোছায়ে পড়তে বসে
সিলেবাসে ঘোরে মাথা,
কোনটা রাখা কোনটা ছাড়া
সর্বাঙ্গে যেন বিষ-ব্যথা।

অবশেষে খালি মুখেই রওনা
পরীক্ষার হলে,
হাসি মুখে বাড়ি ফিরে পরীক্ষা-
ভালো বলে।

এতো গেল বোনের কথা
একটু আসি মা'য়ে,
প্রাণীর বিরাম নির্ধারিত
নেই তবু তার পায়ে।

সবার আগে দিনের শুরু
নিদ্রা সবার শেষে,
হাসি মুখে জীবন বিলায়
সংসার ভালোবেসে।

রান্না-বান্না পশুপাখি পালন
খুটিনাটি কত কাজ,
ছেলে-মেয়ে স্বামীকে সাজায়
নিত্য নতুন সাজ।

২৯ নভেম্বর ২০১৮ইং


২৮-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026