নেতা
- দেলোয়ার হোসাইন
যে পথ দেখায় নির্ভয়ে, আঁধারে জ্বালে আলো,
সবার মাঝে দাঁড়িয়ে রয়, সেই তো সত্যিকারের ভালো।
কাঁধে নেয় দায়িত্বভার, বোঝে মানুষের মন,
ত্যাগের মন্ত্রে দীক্ষিত, করে জীবন সমর্পণ।
লোভের ঊর্ধ্বে থাকে সদা, ন্যায়ের পতাকা ধরে,
সংকটে অবিচল থাকে, কভু না ডরে।
দৃঢ় মনোবল আর বিশ্বাস, পথের পাথেয় তার,
স্বপ্ন দেখায় নতুন দিনের, ঘুচায় সকল আঁধার
মিষ্টি কথায় ভোলায় না কভু, কঠিন সত্য কয়,
ভবিষ্যতের ছবি আঁকে, বর্তমানকে করে জয়।
মানুষের কল্যানে বাঁচে, মানুষের তরে মরে,
ইতিহাসের পাতায় নাম, থাকে স্বর্ণাক্ষরে
সিংহাসন নয়, তিনি বসেন হৃদয়ে,
ত্যাগের মহিমা গাঁথা যাঁর পদতলে।
ভবিষ্যতের বীজ বোনে বর্তমান কালে,
কালের স্রোতেও অমলিন সেই মহাকালে।
সকলের মাঝে থেকেও সে তো একা, বহুদূরের যাত্রী,
তবুও ডাকে ফিরে আসে, যখন নামে আঁধিরাত্রি।
সেই তো নেতা, সেই তো দিশারী, মুক্তি পথের গান,
যার পদচিহ্ন ধরে এগিয়ে চলে, সারা জাহান।
২৮-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।