লকডাউনে প্রেম
- বেলাল হোসেন খাঁন
স্বপ্ন আঁকার রঙিন জীবন লাবুর হলো শুরু,
প্রথম বর্ষেই মন মাতিয়ে বনে গেলেন গুরু।
দেখতে শুনতে মাশাআল্লাহ কিউটের-ই ডিব্বা,
প্রথম দেখায় নিব্বিরা সব ভাবলেন তাদের নিব্বা।
সবার থেকে ভিন্ন তবে বান্ধবী এক ছিলো,
প্রথম বর্ষেই লজ্জাটা সে জলাঞ্জলি দিলো।
লাবুর প্রেমে লাভলী মজে রঙিন স্বপ্ন বোনে,
ইটিস পিপিস ফোন আলাপন মিলন ঘটে মনে।
লাজ লজ্জাটার মাথা খেয়ে ক্যাম্পাস সেরা জুটি,
সকাল বিকাল চারটি বছর কতই ছুটাছুটি।
এরই মাঝে লকডাউনে ক্যাম্পাস হলে ছুটি,
মহামারির মহা স্রোতে ভেঙে গেলো খুঁটি।
যোগাযোগে পড়লো ভাটা মানে অভিমান পাছে,
লাবুর নজর প্রথম বর্ষের সুন্দরী যা আছে।
লকডাউনে ঘরে বসে ফেবু পাতায় খুঁজে,
ষোড়সী এক আবেগীকে ভাগে নিলো বুঝে।
প্রাণের প্রিয় লাভলী তাহার শুনে পাগলপারা,
লাবু এখন অন্য কারো ভাবতেই দিশেহারা।
চার বছরের স্মৃতি ঘেঁটে ভেবে আকূল-পাতার ,
কার প্রেমেতে কাটিলো সে লোনা জলে সাঁতার।
০৭ সেপ্টেম্বর ২০খ্রিঃ।
৩০-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।