জীবন নামা
- ফারহান নূর শান্ত
সময় চলতে থাকে,
ব্যর্থতায় বেঁধেছে শিকল
জটিল হিসেব জীবনের,
রূহ ক্লান্ত,রূহ অচল।
সময়ের শূন্যতা ডাকে,
হৃদয়ে দীর্ঘশ্বাসের ভার
প্রাপ্তিতে না-পাওয়া শুধু,
চারিদিকে বন্ধ দ্বার।
কবিতা ভুগছে দারিদ্রতায়,
চেয়েছে সে শব্দঋণ
কলমে কালি নেই,
কবিতা নীরব শব্দহীন।
আলো কাছে আসে,
ছায়া দূরে যায়
চেনা পথের সুরে,
নৈঃশব্দ গান শোনায়।
আশা হয়ে ওঠে সম্বল,
আত্মবিশ্বাস খুঁজেছে ঠাঁই
দ্বিধা ঝেরে ফেলে আমি,
নিজেকে সাহস যোগাই।
অশ্রু কখনও শক্তি,
বারুদ হয় চোখের জল
নিজেকে চিনেছি বলেই,
নিজেই নিজের সম্বল।
১৫-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।