জৈষ্ঠ্যের গান
- ফারহান নূর শান্ত
মেঘেরা জেগে থাকে,
আঁধারে ঘনিয়ে আসে ঝড়
হারানো চৈত্রের কথা,
জানিয়ে দেয় বৈশাখের খবর।
ঝড় ছুঁয়ে যায়,
অন্ধকার ফিরে আসে ঘরে
বাতাস দস্যি আজ,
গাছেরা উপড়ে যায় ঝড়ে।
ভাঙা ডাল গাছপালা,
পাখিরা শঙ্কিত স্বরে ডাকে
অবাধ্য ঝড়ের কাছে,
পাখিদের আর্তনাদ বলার থাকে।
আধাঁর ভেদ করে,
ফিরে আসে রোদ আলো
রংধনু ওঠার পরও,
দেখি,আবার বিদ্যুৎ চমকালো।
আবার দিগন্ত আলোকিত,
আবার বিলাপ ছেড়ে হাসি
বৈশাখ যাবার পালা,
ঝড় বিদায়,ঝড় প্রবাসী ।
বৃষ্টিতে ভেজা মাটি,
গাছেরা গাইবে,পাবে প্রাণ
ঝড় পেরিয়ে আবার,
পাখিরাও গাইবে, জৈষ্ঠ্যের গান।
১৬-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।