নীরব মনের ব্যথা
- মোঃসজিব মিয়া
নিরব মনে দিচ্ছো ব্যথা,করছো যত কত।
জ্বলছে তা আপন মনে,অগ্নিশিখার মত।
মন ভাঙিলে নেয় না জোড়া,স্বচ্ছ কাচে গড়া।
মন তো কভু নেবে না রে, ইট পাথরের জোড়া।
মন থাকিতে নিও তুমি মনের যত্ন যত,
মন হারালে পাবে না তা খুঁজলে অবিরত।
তাইতো তুমি ভেবে চিন্তে করিও আঘাত,
পাবে না তো মনের দেখা এক করে দিনরাত।
১৯-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।