কি করে ভুলি?
- ফয়জুস সালেহীন
দিয়েছো মুছে কত সিঁথির সিঁদুর।
বুলেটে বুলেটে ঝাঁঝরা করেছো কত কত পাঁজর।
ভেঙ্গে দিয়েছো সাধকের তপস্যা।
রাজপথকে করেছো রক্তস্নাত।
কত নারীর দেহে এঁকেছো কলঙ্ক।
শকুনদের খাইয়েছো শবে'র নেমন্ত্রন।
নির্বিঘ্নে করেছো হত্যা-তেজী মসিজিবীদের।
তবুও পেয়েছি মোরা একটি পতাকা,একটি দেশ।
আজও এখানে সেখানে পাওয়া যায় হাড়-মস্তক-খুলি।
ভুলি, কি করে ভুলি?
একাত্তরের সেই দিনগুলি।
২৩/১০/১৯৯৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।