কয়েদির জীবন
- মোঃসজিব মিয়া
আসবে কবে সেই দিন, থাকবে মাত্র দুদিন।
যাব আমি বাড়ি, ঐ দেখা যায় গাড়ি।
মন টিকে না ইট পাথরে, এবার আমি যাব চলে।
থাকবো না আর বদ্ধ করে
সকালে আসি রাতে ফিরি,বন্ধ সব জানালা
কয়েদির মত জীবন যাপন আর ভালো লাগে না
মন কভু মোর চায় মেলিতে মুক্ত আকাশে ডানা
মনের ইচ্ছে হয় না পূরণ, এ যে ইট পাথরের জেল খানা।
জানালার ফাঁকে মুক্ত আকাশে বাহিরে চোখ যায়
মুক্ত আকাশে ডানা মেলিতে আমার ও মন চায়।
হয়তো মনের ইচ্ছে কভু হবে না পূরণ,
আমার তো এক ইট পাথরে কয়েদির জীবন।
২২/০৫/২০২৫ইং
২২-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।