বিদ্রোহী নজরুল
- ফারহান নূর শান্ত
তুমি বিদ্রোহী,তুমি প্রেমিক
তোমার কবিতা জ্গ্রত,কত নাম
তোমার কাব্যকলা কত প্রেরণার,
আমি মুগ্ধ, অনুপ্রাণিত-আমিও নিলাম।
তোমার কলমে আগুন ঝরে জানি
শিকল ভাঙার গান
তোমার বিদ্রোহে উজ্জীবিত সকল শ্রেণি,
কত উজ্জীবিত প্রাণ।
তুমি বিপ্লবী, ভিখারিনীর প্রিয় সখা
মুহাম্মাদের ভালোবাসায় সিক্ত
তোমাতে জাগে আধাঁরে - আগুন জ্যোতি,
টগবগে উষ্ণ রক্ত ।
তোমার সুরে সন্ধ্যামালতি,কাহারবা তাল
ঠুমরী,গজল,কীর্তন
তুমি বলো ঐ লৌহ-কবাট
শিরদাঁড়া শক্ত জীবন ।
তোমার হৃদয়ে ধ্বনিত,সাম্যবাদ-
মানবতার দীপ্ত সুর
তুমি প্রিয় নজরুল প্রাণের,
তুমি আশার-নূর।
২৪-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।