অশ্রু জলের ভালোবাসা
- মোঃসজিব মিয়া
হতো কথা রাত্রি জেগে তোমার সাথে রোজ
কেমন আছি, কি করছি, নিতে আমার খোজ।
সকাল সন্ধ্যা তোমার সাথে হতো অনেক কথা,
সেই কথাতে অশ্রু জলে ভাসতো দুই নয়নের পাতা।
স্বপ্নগুলো ছিল গাথা আকাশ পাতাল পুরি,
সেই আকাশে উড়তাম দুজন স্বচ্ছ ন্যায় এক ঘুড়ি।
হাসি কান্নায় মাখা মাখি ছিল দুই ভুবন
একটি পলক আড়াল হলে হারাতাম জীবন।
কবি মনে ছিলে তুমি প্রথম কবিতার পাতা
লিখতো কবি রোজ প্রভাতে সে পাতায় কবিতা।
বলতে কথা আমার সাথে তুমি প্রতি রোজ
রোজ প্রভাতে নিও প্রিয় তুমি আমার খোঁজ।
খুব যতনে বুক পিঞ্জরে বেধে ছিলাম আশা
অশ্রু জলে কেনা তোমার আমার এই ভালোবাসা।
২৬-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।